রঙ্গরস

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২০:২২

দুই বন্ধু গ্রাম থেকে বেড়াতে এসেছে ঢাকায়। আকাশ ছোঁয়া ভবনগুলো দেখে তারা খুবই অবাক।

প্রথম বন্ধু: ওমা! কত বড় দালান রে! বানাইল কেমনে?

দ্বিতীয় বন্ধু: মনে কয়, শোয়াইয়া রাইখা বানাইছে।

প্রথম বন্ধু: রং করল কেমনে?

দ্বিতীয় বন্ধু: সেইটাও মনে অয় শোয়াইয়াই।

প্রথম বন্ধু: তাইলে খাড়া করল কেমনে?

দ্বিতীয় বন্ধু: মনে অয় জাতীয় সংগীত শোনাইয়া।