ভ্রাম্যমাণ প্রতিনিধি :১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ও ছাত্র জনতার হাতে নিহত পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যদের দেহাবশেষ বাংলাদেশের মাটি থেকে অপসারণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে শৈলকুপা উপজেলার গাবলা গ্রামে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে স্থানীয় মুক্তিযুদ্ধের সংগঠকসহ গ্রামের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের ৩১ মার্চ পাক-সেনাদের হত্যা করে এই গ্রামে মাটিচাপা দেওয়া হয়। এ গ্রামসহ আজো জেলার বিভিন্ন স্থানে পাক-সেনাদের দেহাবশেষ রয়েছে। তা চিহ্নিত করে এ দেশের মাটি থেকে অপসারণ করার দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন, মসলেম উদ্দিন, জালাল উদ্দিন, সোনা মোল্যা, আব্দুল মজিদ, আবু বক্কর, সৌরভ হোসেন, মনছের আলী, ফারুক মোল্যা, ইয়াকুব মোল্যা ও আব্দুল বারী —ইত্তেফাক
