বান্দরবান প্রতিনিধি
নাশকতার মামলায় বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা তোফাইল আহমেদকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি থানায় ২/১১/১৮ তারিখে দায়ের করা নাশকতা মামলায় মঙ্গলবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা তোফাইল আহমেদ বান্দরবানের দায়রা জজ হ্লামং-এর আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন করেন। আদালত উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনে জামিন আবেদন না-মঞ্জুর করে আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা বেদারুল আলম।
