শায়েস্তাগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ১০

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২০:৪৯

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার ২১ জানুয়ারি রাত ৮টার দিকে উল্লিখিত স্থানে এ ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়, নুরপুর গ্রামের বাসিন্দা লাল মিয়ার পুত্র খোকনের সহিত একই গ্রামের শফিক মিয়ার পুত্র শাজাহানের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উল্লিখিত সময়ে বিবদমান দুইপক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের মহিলাসহ ১০ জন আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় বুলবুল মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।