ঢাকার যেসব এলাকায় মঙ্গলবার গ্যাস থাকবে না

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৭

গ্যাসের স্বল্পচাপ জনিত সমস্যা নিরসনে পাইপলাইন সংস্কার কাজের জন্য মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

রাজধানীর গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস গ্যাস জানায়, মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর জিয়া স্মরণী, জুরাইন মেডিকেল রোড, জুরাইন মাদ্রাসা রোড, এ কে স্কুল রোড এবং মীর হাজীরবাগসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: চাহিদার চেয়ে সরবরাহ অর্ধেক কমেছে এলএনজি আমদানিও

তিতাস জানায়, গ্যাসের স্বল্পচাপ জনিত সমস্যা নিরসনে মুরাদপুর পোকার বাজার রোড সংলগ্ন মুরাদপুর হাইস্কুল ও জুরাইন এলাকায় বিদ্যমান গ্যাস পাইপলাইনের পুনর্বাসন ও সংশ্লিষ্ট সার্ভিস লাইন স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য এসব এলাকায় গ্যাস সরবরাহ মঙ্গলবার নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে।

ইত্তেফাক/এমইউএ/