ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করলেন দুই মেয়র প্রার্থী

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৪

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) কবর জিয়ারত করলেন শিবচর পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আওলাদ হোসেন খান ও মাদারীপুর পৌরসভার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খালিদ হোসেন ইয়াদ।

সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে আওলাদ হোসেন খান ও রবিবার বিকেলে খালিদ হোসেন ইয়াদ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে দত্তপাড়ায় কবর জিয়ারত করেন। এ সময় তার সাথে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ সেলিম, শিবচর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন তোতা খান, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ঘোষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই) জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১(শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বাবা।


 ইত্তেফাক/এনএ