জল আর বায়ু মিলে হয় জলবায়ু,
নির্ভর করে এতে মানুষের আয়ু।
জলবায়ু আর্দ্র কি অনার্দ্র হলে,
প্রভাবটা পড়ে ঠিক বায়ু আর জলে।
পরিবেশ দূষণ ও ধ্বংসের ফলে,
সবুজের স্বল্পতা পাশাপাশি চলে।
কবিতা ও বিজ্ঞান দু মেরুতে থাকে,
কখনোবা মেশে তারা কোনো এক ফাঁকে।
যোগাযোগ কম বলে দূর আত্মীয়,
‘রিলেশন’ বলা যায়, নয় বায়ুবীয়।
প্রকৃতির সাথে জেনো বিজ্ঞান আছে,
প্রকৃতি ও বিজ্ঞানে মানুষেরা বাঁচে।
কবিতার বিষয় তো প্রকৃতিও বটে,
কবিতার রূপ বাড়ে উপমার পটে।
জলবায়ু বদলানো নিরসন হলে,
পৃথিবীতে মানুষের কল্যাণ ফলে।
