ক্যাপশন নিউজ

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২১:৩৭

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধবদী শাখা মাধবদী সদরের কাশিগুরের গার্লস স্কুল রোডের এম বি টাওয়ারের স্থানান্তরিত নতুন শাখা সম্প্রতি উদ্বোধন করেন মাধবদী পৌরসভার মেয়র মো. মোশাররফ হোসেন প্রধান (মানিক)। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন

০০০বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইসিআরআর গাইডলাইন প্রণয়ন কমিটির সদস্যদের সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন প্রদান করেন। মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ডিসিবিও মো. জাকির হোসাইন কমিটির অন্যতম সদস্য হিসেবে সম্প্রতি সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন গ্রহণ করেন

০০০

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি লিড ব্যাংক হিসেবে গাজীপুরে বিভিন্ন ব্যাংকের সম্মিলিত আয়োজনে “স্কুল ব্যাংকিং কন্ফারেন্স ২০১৯” আয়োজন করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর

০০০

দিনাজপুর জেলার মনমথপুরের যশাই মোড় বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৮৯-তম এজেন্ট ব্যাংকিং আউটলেট গতকাল উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনমথপুর আইডিয়াল ডিগ্রি কলেজের সভাপতি ও পার্বতীপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আমীন সরকার