ইত্তেফাক রিপোর্ট
আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) থেকে ৮টি প্রতিষ্ঠানকে আইএসও সনদ প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই’র প্রধান কার্যালয়ে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে সনদ হস্তান্তর করেন বিএসটিআই’র মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন।
৭টি প্রতিষ্ঠানকে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের ওপর আইএসও ৯০০১:২০১৫ সনদ প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো সিমিক্স কেমিক্যালস্ লিমিটেড, রতনপুর স্টিল রিরোলিং মিলস্ লিমিটেড (আরএসআরএম), ডেভেলপমেন্ট টেকনিক্যাল কনসালটেন্টস্ প্রাইভেট লিমিটেড, সুজন মেটাল ইন্ডাস্ট্রিজ, কেমিটো ইন্টারন্যাশনাল লিমিটেড, হার্বস ওয়ার্ল্ড লিমিটেড, ম্যানেজমেন্ট এন্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেড। এছাড়া, ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমের ওপর প্রাইম পুষ্টি লিমিটেডকে আইএসও ২২০০০:২০০৫ সনদ প্রদান করা হয়।
