সিরাজগঞ্জে বাড়ছে ভার্মি কম্পোস্ট সারের ব্যবহার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৪

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে কৃষকদের কাছে ভার্মি কম্পোস্ট সার জনপ্রিয় হয়ে উঠছে।  সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোস্তম আলী জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জ সদর উপজেলায় রাজস্ব খাতের অর্থায়নে এবং এনএটিপি প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট প্রদর্শনী স্থাপন করে কৃষকদের হাতে কলমে উত্পাদন কলা-কৌশল শিখিয়ে দেওয়ায় কৃষকদের মধ্যে এ সার তৈরির  আগ্রহ বেড়েছে। তিনি আরো বলেন, রাসায়নিক সার প্রয়োগ করতে হয় গাছের পাতায় যে কারণে মাটিবাহিত ছত্রাক ধ্বংস হয় না। ট্রাইকোডার্মা অণুজীব গাছের শিকরে অবস্থান করে যার ফলে অপকারী ছত্রাকগুলোর সেলওয়াল ভেঙে দেয় এবং নেমাটোড ধ্বংস করে। এ সার প্রয়োগে একদিকে কৃষকের যেমন আর্থিক সাশ্রয় হচ্ছে অপর দিকে ফলন ভালো হওয়ায় তারা লাভবান হচ্ছে।