মতলবে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৫

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা

মতলব দক্ষিণের চাপাতিয়া গ্রাম থেকে সোমবার সকালে ৬৪৬ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গঠিত রেডিং টিম। চাপাতিয়া গ্রামের মামুন্দি প্রধানিয়ার বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. সুমন প্রধানিয়ার দেহ তল্লাশি করে ৬৪৬ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। ওসি মো. মহিউদ্দীন মিয়া বলেন, এ বিষয়ে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্ততি চলছে।