শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
শরণখোলায় ২০ কেজি হরিণের মাংসসহ মিলন মোড়ল নামের এক ব্যক্তিকে আটক করেছে বনরক্ষীরা। আটককৃতকে সোমবার সকালে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা আ. মান্নান জানান, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাত সাড়ে ১০টায় উপজেলার সুন্দরবন সংলগ্ন রসুলপুর বেড়িবাঁধ এলাকায় মিলনকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা একটি বস্তার মধ্যে থেকে ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। মিলন যশোরের ঝিকরগাছা উপজেলার উত্তর দেওলী গ্রামের আ. লতিফ মোড়লের ছেলে। সে পরিবার নিয়ে শরণখোলার রায়েন্দা বাজারে বাসা ভাড়া করে থাকে। তার বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
