সরকারি কর্মচারী-কর্মকর্তা চাকরি থেকে অবসর নেওয়ার পর পেনশন পান। ঐ কর্মচারী বা কর্মকর্তা মারা যাওয়ার পর ঐ পেনশন পান তাঁর বিধবা স্ত্রী। কিন্তু ঐ পেনশন পেতে বিধবাকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। ডজনখানেক সনদপত্র ও অঙ্গীকারনামা জোগাড় করে পারিবারিক পেনশন মঞ্জুর করাতে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং অফিসে এমনকি এক শহর থেকে অন্য শহরে দৌড়াদৌড়ির প্রয়োজন পড়ে। এ অবস্থায়, মৃত পেনশনভোগীর স্ত্রী, তিনি পুনঃবিবাহ করেননি এবং পেনশনভোগী মৃত্যু সনদ পেশ করা সাপেক্ষে যে হিসাব রক্ষণ অফিস বা ব্যাংক থেকে মৃত পেনশনভোগী পেনশন নিতেন, সেই হিসাব রক্ষণ অফিস বা ব্যাংক থেকেই পারিবারিক পেনশন প্রদানের ব্যবস্থা করা হলে বিধবাদের হয়রানি দূর হবে। এ ব্যাপারে সরকারের এক পয়সাও খরচ হবে না। শুধু প্রয়োজন সহূদয় সহানুভূতি এবং কর্তৃপক্ষীয় একটি সদয় নির্দেশনা।
মো. আবুল হোসেন
বি-৬এ, এফ-১৩, কাজী নজরুল ইসলাম রোড, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭
