বারইয়ারহাটে সাব-পোস্ট অফিস চাই

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২১:৪৫

বন্দরনগরী চট্টগ্রামের মীরসরাই উপজেলাধীন জোরারগঞ্জ থানার বারইয়ারহাট প্রথম শ্রেণির একটি পৌরসভা। এখানে সাব-পোস্ট অফিস থাকাটাই যৌক্তিক। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, এখানে স্বনামে একটি ব্রাঞ্চ পোস্ট অফিসও নেই! আছে ‘হিঙ্গুলী’ নামক (মহাজনহাট ৪৩২৬-এর) ব্রাঞ্চ অফিস। যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল সেবা দিতে পারছে। তাছাড়া মহাজনহাটে সাব-পোস্ট অফিসটি পড়ে থাকার কোনো মানে হয় না। তাই বারইয়ারহাটে সাব-পোস্ট অফিস স্থাপনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মোহাম্মদ ইব্রাহীম খলীলুল্লাহ

বারইয়ারহাট, মীরসরাই, চট্টগ্রাম ৪৩২৬