ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে প্রকৃতি সাজে বর্ণিল সাজে। তাই ফাল্গুন মাসের প্রথম দিনকে ঘিরে থাকে নানা উত্সব আয়োজন। বসন্তের আগমনে প্রকৃতির সঙ্গে মানুষেরও হূদয়ে লাগে উত্সবের দোলা। হলুদ, কমলা, লাল, সবুজ, নানা রঙের পোশাকে বর্ণিল হয় সবাই। তাই ফাল্গুনের আয়োজনে রয়েছে বসন্তের নানা ফুলের মোটিফে হলুদ, কমলা, বাসন্তি, লেমন, সবুজ, লাল, মেজেন্টা রংয়ের পোশাক; উজ্জ্বল রংয়ের শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, টপস, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট। এছাড়াও রয়েছে শিশুদের পোশাক সহ নানা উপহার সামগ্রী। নিজস্ব উইভিং ডিজাইনে সুতি কাপড়, লিনেন, জর্জেট, সিল্ক, ভয়েল কাপড়ের সংমিশ্রণে নতুনত্ব আনা হয়েছে। সময় ও পরিবেশ উপযোগী কাপড়ের ধরন ও অলংকরণ ক্রেতাদের ভালো লাগবে। পরিবারের সকলের উপযোগী পোশাক, যুগল পোশাক, বন্ধুদের সঙ্গে মিলিয়ে পড়ার সিরিজ পোশাক কে ক্র্যাফট’র আউটলেট ছাড়াও অনলাইন সপ www.kaykraft.com এবং ফেসবুক পেজ থেকে অর্ডার করা যাবে।
