রাজধানীতে ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারী নিহত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১৪

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে আমিন বেপারী (৩৬) নামে এক রেল কর্মচারী নিহত হয়েছেন। তিনি রেলওয়ের ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন। আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে খিলক্ষেত বনরুপা রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির (এএসআই) মহিউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সকালে বনরুপা রেললাইন এলাকায় কাজ করছিলেন আমিন। এ সময় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া মহুয়া এক্সপ্রেস নামের ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।  

ইত্তেফাক/কেকে