মত্স্য উন্নয়ন করপোরেশনে গ্রেড-৯-এ চাকরির সুযোগ
বাংলাদেশ মত্স্য উন্নয়ন করপোরেশনের শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২৫ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭টি পদে মোট ৬৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: বাজারজাতকরণ অফিসার, গ্রেড ৯, পদ ২টি।
শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, বাণিজ্য ও পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: স্টোর অফিসার, গ্রেড ৯, পদ ১টি।
শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, বাণিজ্য ও পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। বেতন : ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: প্রশাসনিক অফিসার ২টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নাম: ফিশ প্রসেসিং টেকনিশিয়ান ০১টি। শিক্ষাগত যোগ্যতা: কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি বা প্রাণিবিদ্যা বা মাত্স্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রি। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নাম: সহকারী বাজারজাতকরণ অফিসার ০১টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নাম: হিসাবরক্ষক ০২টি। শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নাম: সহকারী অডিটর ১টি। শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম: ফিশ প্রসেসিং সহকারী ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: কেমিস্ট্রি, প্রাণিবিদ্যা বা মাত্স্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রি। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম: ড্রাইভার (ফেরিবোট) ০২টি। শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: কালেকশন ও ডেলিভারি সহকারী ০৫টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস। বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: বাজেট সহকারী ২টি। শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে এইচএসসি পাস। বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: বিল সহকারী ০১টি। শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে এইচএসসি পাস। বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: সহকারী নিরাপত্তা পরিদর্শক ০২টি। শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ সেনা বা নৌ বা বিমানবাহিনীর নায়েক বা সমমানের সাবেক সদস্য। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: অপারেটর ৫টি। শিক্ষাগত যোগ্যতা:এসএসসি পাস। বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১০টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় পাস।
অন্যান্য যোগ্যতা : কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ৩০। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: অফিস সহায়ক ০৩টি। শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদন শুরুর সময়
১ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে, শেষ হবে ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা।
আগ্রহী প্রার্থীরা http://bfdc.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
