বরিশাল অফিস
বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও ক্যারম টুর্নামেন্ট গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর একাডেমিক ভবন সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য এবং বিশিষ্ট মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এস এম ইমামুল হক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্টবৃন্দ, ২৪টি বিভাগের বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, দপ্তর প্রধানগণ ও শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যরা।
