শহীদ আনোয়ার গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২১:৫২

ঢাকা সেনানিবাসে অবস্থিত শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়ায় বেগম রোকেয়া হাউস চ্যাম্পিয়ন ও রাবেয়া বসরী হাউস রানার্সআপ হয়েছে। ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছে মাশহুদা বিন জান্নাহ।

গত রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এবং সেনাসদর আইটি পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ। এদিন বিশেষ অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার তুলে দেন আলিফ লায়লা ভেনাস।

প্রতিযোগিতার শেষদিনে গত সোমবার প্রধান অতিথি ছিলেন কলেজের প্রধান পৃষ্ঠপোষক এবং বাংলাদেশ সেনাবাহিনীর এরিয়া কমান্ডার (লজিস্টিক এরিয়া) মেজর জেনারেল মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বেগম ডরোথী ইসলাম।