স্পোর্টস রিপোর্টার
হকি ঢাকা ইউনাইটেড ও বাংলাদেশ রেলওয়ে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে গতকাল মঙ্গলবারের খেলায় জিতেছে।
এর মধ্যে হকি ঢাকা ইউনাইটেড ৪-২ গোলে হারায় কম্বাইন্ড স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে আরাফাত হোসেন পিয়াল, সজিব হোসেন সিফাত, মনিরুজ্জামান রকি ও সৈয়দ আল মামুন গোলগুলো করেন। বাংলাদেশ রেলওয়ে দল দিনের অপর খেলায় একই ব্যবধানে শান্তিনগর এসসিকে হারায়। বিজয়ী দলের আশিকুর একাই দুই গোল দেন। অপর দুই গোল করেন অর্পন দাস ও আজিম উদ্দিন ছোটন।
