‘প্রযুক্তি পণ্য রপ্তানিতে এগিয়ে থাকবে বাংলা‌দেশ’

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৩

আইসিটি ক্লাব তথ্যপ্রযুক্তি খা‌তে ও আইসিটি শিল্পে সম্ভাবনার দুয়ার খু‌লে দেওয়ার পাশাপাশি শ‌ক্তিশালী নেটওয়ার্কিং গ‌ড়ে তুল‌তে অনন‌্য ভূ‌মিকা রাখ‌বে বলে মনে করেন তথ‌্য ও যোগা‌যোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ‌মেদ পলক।

প্রতিমন্ত্রী আজ ( ৩ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলা‌মোট‌রের সোনার তরী টাওয়ারে আইসিটি ক্লা‌বের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠা‌নে এসব কথা ব‌লেন। আইসিটি ক্লা‌ব শুধু নতুন নতুন উদ্ভাবন ও সৃজনশীলতা নি‌য়ে আলোচনাই নয়, তথ্যপ্রযুক্তিতে লিডারশীপ গ‌ড়ে উঠ‌বে ব‌লেও তিনি আশাবাদ ব‌্যক্ত করেন। 

বাংলা‌দেশ‌কে অন্ধকা‌রাচ্ছন্ন রাষ্ট্রে পরিণত কর‌তে একটি গোষ্ঠী এখ‌নো তৎপর উল্লেখ ক‌রে প্রতিমন্ত্রী ব‌লেন, বঙ্গবন্ধুর সাংস্কৃতিক বিপ্ল‌বে আইসিটি ক্লাব অন‌ন‌্য ভূ‌মিকা পালন করবে।

২০৪১ সা‌লের ম‌ধ্যে জ্ঞান ভি‌ত্তিক প্রযু‌ক্তি নির্ভর বাংলা‌দেশ গ‌ড়ে তোলার ল‌ক্ষ্যে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা কাজ কর‌ছেন উল্লেখ ক‌রে পলক বলেন, আগামী দি‌নে শুধু উৎপাদ‌নেই নয়, প্রযু‌ক্তি পণ‌্য রপ্তা‌নিতে এগিয়ে থাক‌বে বাংলা‌দেশ। 

তথ‌্য প্রযু‌ক্তি খা‌তের সকল‌কে এক‌টি প্লাটফ‌র্মে নি‌য়ে আসার ল‌ক্ষ্যে আইসিটি ক্লাব দে‌শের সকল হাইটেক পা‌র্কে ছ‌ড়ি‌য়ে দেওয়া হ‌বে ব‌লেও জানান আইসিটি প্রতিমন্ত্রী।

ইত্তেফাক/এসআই