হিলি সীমান্ত পরিদর্শনে শিলিগুড়ি অঞ্চল বিএসএফের আইজি

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২২:০৭

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শন করেছেন ভারতের শিলিগুড়ি অঞ্চলের (ফ্রন্টিয়ার) বর্ডার সিকিউরিটি ফোর্স- বিএসএফের আইজি শ্রী আজমল সিং কাঠাত। গতকাল মঙ্গলবার তিনি হিলি সীমান্তের চেকপোস্টে আসেন। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র হিলি সিপি ক্যাম্প সূত্র জানায়, সকাল সোয়া ১০টার দিকে ভারতের শিলিগুড়ি অঞ্চলের (ফ্রন্টিয়ার) বিএসএফের আইজি শ্রী আজমল সিং কাঠাত, বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি সিমথে এবং পতিরাম- ১৯৯ ব্যাটালিয়নের অধিনায়ক ডিএস নেগীসহ সঙ্গীয় অফিসাররা তাদের ভারত অংশের হিলি সীমান্ত এলাকা পরিদর্শনে আসেন।