কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা
বিস্ফোরক দ্রব্য মামলায় কালকিনি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক বেপারীর বিরুদ্ধে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিস্ফোরক দ্রব্য আইনে থানায় একটি মামলা হয়। এ মামলায় ফজলুল হক বেপারীকে সোমবার রাত ১১টায় তার নিজ এলাকা উত্তর কৃষ্ণনগর গ্রাম থেকে কালকিনি থানা পুলিশ গ্রেপ্তার করে। মঙ্গলবার সকালে তাকে মাদারীপুর জেলহাজতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ মোফাজ্জেল হোসেন বলেন, ফজলুল হকের বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
