বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। বৃহস্পতিবার লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে টাইগাররা ৭ উইকেটে সংগ্রহ করেছে ৩২৮ রান। বিরতি থেকে ফিরেই ৫০ করেছেন মেহেদি হাসান মিরাজ।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিনের ৫ উইকেটে ২৪২ রান নিয়ে খেলতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ২৪৮ রানে জোমেল ওয়ারিকেনের বলে বোল্ড হন লিটন দাস। আউট হওয়ার আগে ৬৫ বলে ৩৮ রান করেন লিটন।
ধাক্কা কাটিয়ে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন সাকিব আল হাসান। ক্যারিয়ারের ২৫তম অর্ধশতক তুলে বিদায় নেন সাকিব। ১৫০ বলে ৬৮ রান করে রাকিম কর্নওয়ালের বলে সহজ ক্যাচ দিয়ে শিকার হন বিশ্বসেরা অলরাউন্ডার।
লাঞ্চ বিরতিতে থেকে ফিরে ফিফটি করেন মিরাজ। ৫৭ রানের অপরাজিত আছেন তিনি। তার সঙ্গে আছে তাইজুল ইসলাম ১৬ রান করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৫০ রান ৭ উইকেটের বিনিময়ে।
ইত্তেফাক/টিআর
