জবি শিক্ষার্থীকে বাসা থেকে ডেকে ক্যাম্পাসে নিয়ে ছিনতাই, মারধর

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২২:১২

জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে বাসা থেকে ডেকে ক্যাম্পাসে এনে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছেন সেই শিক্ষার্থী। ছিনতাইয়ের শিকার ঐ শিক্ষার্থীর নাম তানভীর চৌধুরী শাকিল। শাকিল মার্কেটিং বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী। অভিযোগে বলেন, গত ১৭ জানুয়ারি ক্যাম্পাসে এক ছিনতাইয়ের ঘটনার খবর আমার ফেসবুকে শেয়ার করি। যার কারণে গত ১৯ জানুয়ারি ছিনতাইয়ের সাথে অভিযুক্তরা রাতে বাসা থেকে আমাকে ক্যাম্পাসে নিয়ে মারধর করে মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, একটা অভিযোগ পেয়েছি কিন্তু অভিযোগটা একদম শেষ সময়ে দেওয়ায় আজ দেখতে পারিনি বুধবার দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।