ইচ্ছেডানা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৬

ডানা ছাড়া দিব্যি ওড়ে

নীল আকাশে ঘুড়ি

ডানা ছাড়া মেঘ-পাখিরাও

উড়ছে ভুরি ভুরি।

 

তুলো ওড়ে ধুলো ওড়ে

কারোরই নেই ডানা

আমি শুধু উড়তে গেলেই

আকাশ করে মানা।

 

বুড়ির সুতা উড়ে চলে

ওড়ে পাখির ছানা

এমন উড়ে ছুটবো আমি

কোথায় পাবো ডানা?

 

দুটি ডানা কিনবো আমি

হোক না যতই দেনা

কেউ কি আমায় বলতে পারো

কোন হাটে যায় কেনা!