নীলে ফিক হেসে

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৭

নীল নীল আকাশে

সাদা সাদা মেঘ

ছুট ছুট ছুটে চলা

অতি গতিবেগ।

 

ফুর ফুর বাতাসে

উড়ু উড়ু মন

মেঘ যাও যাও বসে

বসো কিছুক্ষণ।

 

মেঘ বলে, যাই যাই 

যাবো দূরদেশে

ভালোবাসা দেই দেই

নীলে ফিক হেসে।