বরিশালে জয়িতাদের সম্মাননা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৬

মহিলা অধিদপ্তরের আয়োজনে বরিশালে বৃহস্পতিবার জয়িতা সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সার্কিট হাউজ ধানসিঁড়ি সভা কক্ষে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় বরিশাল বিভাগীয় জয়িতা অন্বেষণে বাংলাদেশ কর্মসূচির আওতায় এ সম্মাননার আয়োজন করা হয়।

বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে পাঁচ ক্যাটাগরিতে পাঁচ জন শ্রেষ্ঠ ও পাঁচ রানারআপ জয়িতাসহ মোট ৩০ জনকে সম্মাননা ক্রেস্ট, সনদ ও আর্থিক সহযোগিতা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি প্রশান্ত কুমার দাস, ঝালকাঠী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম, বরিশাল সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা প্রমুখ।