রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৩৮

রাজধানীর খিলগাঁওয়ে তেলের লড়ির ধাক্কায় নাফিউল ইসলাম নাফিজ (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নাফিজ দুর্ঘটনার কবলে পড়ে। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রাত সোয় ৯টার দিকে এই কিশোরকে মৃত ঘোষণা করেন।

নাফিজের বাসা দক্ষিণ বনশ্রী এলাকায়। নাফিজ বনশ্রী মডেল হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাবার নাম এসএম কবির উদ্দিন। তাদের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়।

ইত্তেফাক/কেকে