ঢাকা ক্লাব এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আমিনুল, সম্পাদক নাদিম

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২২:৩৩

বিএফটিইউসির অভিনন্দন

ঢাকা ক্লাব এমপ্লয়িজ ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আমিনুল ইসলাম মিন্টু ইউনিয়নের সভাপতি এবং নাদিম হোসেন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি শিপন প্রামানিক, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম (বাবু), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওয়াসিম ভূইয়া, কোষাধ্যক্ষ নূর-এ আলম তোতা।

নির্বাচিত সদস্যরা হলেন রাশেদ আহমেদ, কামরুল হোসেন, মোঃ সাইফুল ইসলাম, গোলক মজুমদার, রহিম উদ্দিন, মিজানুর রহমান ও ফাতেমা বেগম।

ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস

এর অভিনন্দন

ঢাকা ক্লাব এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি আব্দুল মুকিত খান, সাধারণ সম্পাদক আমিনুর রশীদ চৌধুরী ও সম্পাদক পুলক রঞ্জন ধর। এক বিবৃতিতে শ্রমিকদের স্বার্থ রক্ষায় আগামী দিনগুলোতে নির্বাচিত নেতৃবৃন্দ গঠনমূলক ভূমিকা রাখবেন বলে আশা করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি