আগৈলঝাড়ায় বস্তাভর্তি সরকারি ওষুধ উদ্ধার!

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২২:৩৩

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়া উপজেলার রাজিহার কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে সরকারি ওষুধ জনগণকে না দিয়ে বস্তা ভর্তি করে ফেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ফেলে দেয়া বস্তা ভর্তি সরকারি ওষুধ উদ্ধার করেছে স্থানীয়রা। এঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।