বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৯৬টি লাইসেন্সবিহীন মোটরযানের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের কাছ থেকে ২০ হাজার ৮শ’ টাকা আদায় করা
হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তার সঙ্গে স্থানীয় পুলিশ ইনচার্জ ও তার সঙ্গীয় ফোর্স ।
