রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের রায়পুরে সিএনজি চালক খোরশেদ আলমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় যুবলীগ নেতা মো. লিটনের বিরুদ্ধে। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের গাজী নগর বাজারে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন খোরশেদকে প্রথমে রায়পুর সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে উন্নত চিকিত্সার জন্য নোয়াখালী হাসপাতালে প্রেরণ করেন। খোরশেদ একই এলাকার আলী আহম্মেদের ছেলে। লিটন চরপাতা ইউনিয়নের গাজীনগর ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
