চিত্রপরিচালক আলমগীর কুমকুমের ৭০তম জন্মদিন পালিত

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২২:৩৫

আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি, চিত্রপরিচালক আলমগীর কুমকুমের ৭০তম জন্মদিন গতকাল মঙ্গলবার নানা আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল সকালে সংগঠনের গুলশান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অন্যতম প্রতিষ্ঠাতা ও স্টিয়ারিং কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর সভাপতিত্বে আলোচনার শুরুতেই চিত্রপরিচালক আলমগীর কুমকুমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং বীর মুক্তিযোদ্ধা সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামান, সহ-সভাপতি চিত্রনায়িকা ফারহানা আমিন নুতন, রোকেয়া প্রাচী, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অরুনা বিশ্বাস, অভিনেত্রী তারিন, সাংগঠনিক সম্পাদক জেনিফা ফেরদৌস, চিত্রনায়িকা শাহনূর, কণ্ঠশিল্পী রফিকুল আলম, এস.ডি রুবেল, মো. মোতাছিম বিল্লাহ, বৃষ্টি রানী সরকার, শাহ আলম, খান টিপু সুলতান, মনিরুজ্জামান অপূর্ব, জোসেফ, দিলীপ সরকার প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি