মিরাজুল ইসলাম, প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
২২. কত সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়?
উ:বাংলা ১১৭৬ সালে (ইংরেজি ১৭৭০ খ্রিস্টাব্দে)
২৩. কোন্ দুর্ভিক্ষ ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত?
উ:১৭৭০ সালের দুর্ভিক্ষ।
২৪. নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার ফলে কোন ব্যবস্থার উন্নতি হয়?
উ:শিক্ষা ব্যবস্থার।
২৫. সড়কপথ ও রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে কোন ব্যবস্থার উন্নতি হয়?
উ:যোগাযোগ ব্যবস্থার।
২৬. কত শতকে বাংলায় নবজাগরণ ঘটে?
উ:উনিশ শতকে।
২৭. শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে কী ঘটে?
উ:বাংলায় নবজাগরণ ঘটে।
২৮. কত সালের যুদ্ধে তিতুমীর পরাজিত ও নিহত হন?
উ:১৮৩১ সালের।
২৯. সিপাহি বিদ্রোহের নেতা কে ছিলেন?
উ:মঙ্গল পান্ডে।
৩০. কে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন?
উ:তিতুমির।
৩১. বাঁশের কেল্লা কেন নির্মাণ করা হয়?
উ:ইংরেজ বাহিনীকে প্রতিহত করতে।
৩২. সিপাহি বিদ্রোহ কোথায় শুরু হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে?
উ:পশ্চিম বাংলার ব্যারাকপুরে।
