মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
মোরেলগঞ্জে আহরণ নিষিদ্ধ জাটকা ইলিশ বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ১২ জেলের ৬০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সন্ধ্যায় গত সোমবার এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পাথরঘাটা উপজেলার খলিলুর রহমান মুন্সি, জলিল আকন, বেল্লাল হাওলাদার, রুস্তুম বেপারি, জামাল মাঝি, আরিফ চৌকিদার, সুমন মল্লিক, পিরোজপুরের মহিদুল মল্লিক, মাসুদ মোল্লা, মানজুর ফকির, সোবাহান মল্লিক ও মঠবাড়িয়ার ফিরোজ হাওলাদার।
কোস্টগার্ড মোরেলগঞ্জ কন্টিজেন্টের একটি টহল টিম, উপজেলা মত্স্য দপ্তর ও নৌ-পুলিশ পানগুছি নদী ও সন্ন্যাসী এলাকা থেকে ২টি ট্রলার আটক করে। ট্রলারে আড়াই মণ জাটকা, হাঙ্গর মাছের বাচ্চাসহ ১২ জন জেলে ও কারেন্ট জাল আটক করে ভ্রাম্যমাণ আদালতে তোলেন তারা। আটক জাটকা উপজেলার ৯টি এতিমখানায় দান করা হয় ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
