জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে ‘মুজিব শতবর্ষে এক্সিম ব্যাংক’—প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করল এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড। গতকাল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিববর্ষ উদ্যাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার
০০০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম নর্থ ও সাউথ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন। এতে বক্তব্য দেন এএমডি মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ডিএমডি আবু রেজা মো. ইয়াহিয়া, জে কিউ এম হাবিবুল্লাহ ও মো. মোশাররফ হোসাইন
০০০০০০০০০০০০০০০০
মুজিববর্ষ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি-এর সার্বিক উন্নয়নের জন্য সোনালী ব্যাংক লিমিটেড ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে। ব্যাংকের সিইও অ্যান্ড এমডি মো. আতাউর রহমান প্রধান সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে চেক হস্তান্তর করেন
০০০০০
যমুনা ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যাবসায়িক সম্মেলন রাজধানীর একটি হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান ফজলুর রহমান সম্মেলনের উদ্বোধন করেন। ব্যাংকের এমডি ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদসহ অন্যরা উপস্থিত ছিলেন
