বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শংকরপুর আশ্রয়ণ প্রকল্পের ১২টি ব্যারাক যমুনার গর্ভে বিলীন হওয়ায় গৃহহীন হয়ে পড়েছে প্রকল্পে পুনর্বাসিত ৬০ পরিবার।
উপজেলার বোহাইল ইউনিয়নের শংকরপুর মৌজার দুর্গম চরে ৩ বছর আগে আশ্রয়ণ প্রকল্পটি বাস্তবায়ণ করা হয়। প্রকল্পে প্রায় ১৬ বিঘা জমির উপর ১৪টি টিনসেট ব্যারাক নির্মাণ করা হয়। প্রতিটি ব্যারাকে ৫টি করে ১৪টি ব্যারাকে ৭০ পরিবার পুনর্বাসিত হয়। গত কয়েক মাসের ভাঙ্গনে ১২টি ব্যারাক নদীতে ভেঙে যায়। নদী পাড়ে ভাঙনের মুখে পড়া ২টি ব্যারাকে বর্তমানে ১০টি পরিবার ঝুঁকি নিয়ে বাস করছে।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, ব্যারাক ভেঙ্গে গেলে আশ্রিত পরিবারগুলো যে যার মতো নিরাপদ জায়গায় চলে গেছে। কিন্তু আমরা এখনো নদী পাড়েই ঝুঁকি আছি। যে কোনো সময় ব্যারাক দুটি নদীতে ভেঙে যেতে পারে।
প্রকল্প ভাঙনের বিষয়ে জানতে চাইলে আশ্রয়ণের প্রকল্প পরিচাল মাহবুব হোসেন(অতিরিক্ত সচিব) বলেন, মাঠ পর্যায় থেকে স্থান নির্বাচন করে প্রকল্প প্রস্তাব পাঠানো হলে তবেই বরাদ্দ দেওয়া হয়ে থাকে।
ইত্তেফাক/এনএ
