নবাবগঞ্জে ১৯৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ০০:১২

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১৯৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৩ হাজার ২৩০ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে মোহনপুর থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো— উপজেলার আগলা ইউনিয়নের মোহনপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম রনি (৩২) টিকরপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে হেদায়েত (২৪) ও কক্সবাজার জেলার লাইট হাউস এলাকার  মোঃ খোকার ছেলে আরিফ (২৫)।

নবাবগঞ্জ থানার আগলা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক  নাজমুল হক জানান, মোহনপুর আমিনুল ইসলামের বাড়িতে ইয়াবা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে ঐ ৩ জনকে আটক করা হয়। নাজমুল হক আরো জানান, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।

শ্রীপুরে ইয়াবাসহ গ্রেফতার ১

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা জানান, সোমবার উপজেলার মাওনা উত্তরপাড়া থেকে একশ পিস ইয়াবাসহ নূরুন্নবী (২৪) নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায়,  গ্রেফতারকৃত নূরুন্নবী মাওনা উত্তরপাড়া এলাকার বিভিন্ন জায়গায় ফেরি করে ইয়াবা বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। শ্রীপুর থানায় মামলা হয়েছে।