মানিকগঞ্জে দুই ইট ভাটাকে জরিমানা

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ০০:১৩

প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করা এবং পরিমাপে কারচুপি করায় মানিকগঞ্জের সিংগাইরে দুটি ইটভাটাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন র্যাব-৪ ও জেলা ক্যাবের কার্যকরী সদস্যরা।