লাল পানিতে ভাসছে ইন্দোনেশিয়ার গ্রাম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২২

 রাস্তা ভর্তি লাল রঙের  পানি থইথই করছে। তার মধ্যে দিয়েই চলছে গাড়ি-বাইক। হেঁটে পারাপার করছেন সাধারণ মানুষ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এরকমই কয়েকটি ছবি এবং ভিডিও। যা দেখার পর অবাক নেটিজেনরা। অনেকে ভয়ও পেয়ে যান। কীভাবে জল এমন লাল হয়ে গেল? 
 
জানা গেছে,   সম্প্রতি ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার  পেকালোংগান গ্রামে এই দৃশ্য সামনে এসেছে।  তখন একটি বাটিক ফ্যাক্টরিতে ঢুকে পড়ে পানি। তারপরই পুরো পানির রং হয়ে যায় লাল।  

ছবিগুলি যে ভুয়া নয় তা নিশ্চিত করেছেন পেকালোগান দুর্যোগ ত্রাণের প্রধান, ডিমাস আরগা যুধা। তিনি বলেছেন, বন্যার ফলে বাটিকের লাল রং মিশে জলের রং লাল হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর বৃষ্টির সঙ্গে ওই জল মিশে গেলেই রং অদৃশ্য হয়ে যাবে।

ইত্তেফাক/এআর