শাটডাউন কাটাতে ডেমোক্র্যাটদের সঙ্গে অবৈধ তরুণ অভিবাসীদের নিয়ে দরকষাকষির চেষ্টা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু সেই দরকষাকষিতে তিনি সুপ্রিম কোর্টের রায়ে ধাক্কা খেলেন। আর সেনাবাহিনীতে হিজড়াদের নিষিদ্ধে সুপ্রিম কোর্টে জয় পেলেন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল মঙ্গলবার দুটি রায় দেয় দেশটির সর্বোচ্চ আদালত। তরুণ অভিবাসীদের প্রত্যাবাসনে সায় দেয়নি সুপ্রিম কোর্ট। ফলে ডেমোক্র্যাটদের সঙ্গে দরকষাকষির একটি সুযোগ হাতছাড়া হলো। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বিনিময়ে তরুণ অবৈধ অভিবাসীদের বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা জানিয়েছিলেন। কিন্তু তাতেও ডেমোক্র্যাটরা সায় দেননি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ ২৯ জানুয়ারি দেওয়ার পরিকল্পনা থেকে সরে আসেননি বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন। ডেমোক্র্যাটরা শাটডাউনের কারণে ভাষণ পিছিয়ে দেওয়ার আহবান জানিয়েছিলেন। -রয়টার্স
