সম্প্রতি সময়ে চীনের প্রাইভেট কোম্পানিগুলো খবরের শিরোনাম হচ্ছে। খবর বেরিয়েছে যে, আলি বাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা-এর সঙ্গে বিরোধ চলছে চীন সরকারের।
চীনের নিয়ন অনুযায়ী, প্রাইভেট কোম্পানিগুলোও সরকার দ্বারা পরিচালিত হয় । এটি মাও সেতুং-এর নীতির সঙ্গে সম্পর্কিত। মাও সেতুং-এর মতে টাকার কোনো রং নেই এবং এটি জাতির স্বার্থে খরচ করতে হবে।
প্রায় চার মাস ধরে নিখোঁজ ছিলেন জ্যাক মা। তবে তিনি কোথায় ছিলেন সেই বিষয়ে কিছু জানানো হয়নি।একটি ইংলিশ দৈনিক জানিয়েছে প্রেসিডেন্ট শি জিংপিং-এর সঙ্গে বিরোধ থাকায় নিখোঁজ ছিলেন জ্যাক মা।
এ নিয়ে হিনরিচ ফাউন্ডেশনের রিসার্চ ফেলো স্টেফেন ওলশোন বলেন, বেসরকারী চীনা সংস্থাগুলিকে অনিশ্চিত শর্তে সরকারী উদ্দেশ্য এবং আদর্শের সাথে কড়া সমন্বয় করে তাদের কার্যক্রম পরিচালনার করছে। বিশ্বের অন্যান্য অংশের উচিত খেয়াল করা।
সহজভাবে বলতে গেলে চীনে প্রাইভেট কোম্পানিগুলোর কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এ জন্য চীনের কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা করার জন্য এখনই নতুন নিয়ম প্রণয়ন করতে হবে।
ইত্তেফাক/এআর
