নির্বাচনের মাত্র ছয় সপ্তাহ আগে দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দোষী সাব্যস্ত নন আদালতকে জানিয়েছেন। গতকাল জেরুজালেমের আদালতে দাঁড়িয়ে নেতানিয়াহু বলেন, লিখিত বক্তব্য আমারই। আমি দুর্নীতির সঙ্গে যুক্ত না। গত মাসে তার আইনজীবীরা আদালতের কাছে নথি জমা দিয়েছিলেন যাতে বলা হয়েছিল প্রধানমন্ত্রী নেতানিয়াহু (৭১) ঘুষ, প্রতারণা এবং বিশ্বাস ভঙের মামলায় জড়িত নন। নেতানিয়াহুই প্রথম প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে ক্ষমতাসীন থাকা অবস্থায় অভিযোগ গঠন করা হয়েছে। —রয়টার্স
