১০০ সহকারী জজ নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সহকারী জজ নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চতুর্দশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে (১৪তম বিজেএস) এবার নিয়োগ পাবেন ১০০ জন। পদসংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেতে পারে।
বিজেএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২১ জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে। প্রার্থীরা আবেদন করতে পারবেন ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ২৫ মার্চে ৩২ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়সের বিষয়টি গণনা করা হবে এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষার সনদ অনুয়ায়ী। বয়স কমানো-বাড়ানোর ক্ষেত্রে কোনো ধরনের নোটারি গ্রহণযোগ্য হবে না।
আবেদন করা যাবে http://www.bjsc.gov.bd এই ঠািকানায়। বিজ্ঞপ্তিতে বা ওয়েবসাইটে সহকারী জজ নিয়োগের যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া বিস্তারিত তুলে ধরা হয়েছে।
পাওয়ার গ্রিড কোম্পানির নেবে ২৫৯ জন
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২টি পদে মোট ২৫৯ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্য ৫৯ জন সহকারী প্রকৌশলী এবং ২০০ জন উপ-সহকারী প্রকৌশলী। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি থেকে। পদগুলোতে আবেদন করা যাবে ৭ মার্চ পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ৫৯ জন, গ্রেড-৭, বেসিক বেতন : ৫০০০০
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-২০০ জন, গ্রেড-৮
বেসিক বেতন : ৩৫০০০
আবেদনের যোগ্যতা :পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
প্রার্থীর বয়স এ বছরের ৭ ফেব্রুয়ারিতে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আগ্রহী প্রার্থীরা (http://pgcb.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ৭ মার্চ পর্যন্ত জমা দিতে পারবেন।
ব্যাংকে অফিসার নেবে ১৪৩৯ জন
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচটি ব্যাংকে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পাঁচ ব্যাংকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ১ হাজার ৪৩৯টি শূন্য পদে নিয়োগ পাবেন প্রার্থীরা। আগ্রহী প্রার্থীরা অনলাইনের আবেদন করতে পারবেন। ‘অফিসার (ক্যাশ)’ (২০১৯ সাল ভিত্তিক) পদে আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
ব্যাংক পাঁচটি হলো সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এসব ব্যাংকে নিয়োগের এসব তথ্য জানানো হয়েছে গতকাল রোববার ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে।
শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd)-এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ
আগামী ২২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ।
