সাতক্ষীরার দেবহাটায় একটি মৎস্যঘের থেকে আলী হোসেন (২৬) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের চিলেডাঙ্গা বিলের কেওড়াতলা নামক মৎস্য ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবক আলী হোসেন দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের মাঝ সখিপুর গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, আলী হোসেন দিন মজুরের কাজ করতো। গতকাল মঙ্গলবার থেকে সে নিখোঁজ ছিল। এ নিয়ে তার পরিবার থানায় জিডিও করেছিলো। আজ বুধবার দুপুরে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ কেওড়াতলা মৎস্য ঘের থেকে তার লাশ উদ্ধার করে।
আরো পড়ুন: মৃত্যুশয্যায় বৃদ্ধা মা, পাশে নেই বিসিএস ক্যাডার-বিত্তবান সন্তানেরা
তিনি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের ভাই সখিপুর ইউপি সদস্য আকবর আলী জানান, তার ভাবীর সাথে স্থানীয় জাকিরের পরকীয়া সম্পর্ক ছিলো। এ নিয়ে শালিস বৈঠক ও হয়েছিল। এরই জের ধরে তার ভাইকে হত্যা করা হতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারনা করছেন।
ইত্তেফাক/মোস্তাফিজ
