গাজীপুরের স্পেশাল পিপি ফজলুল কাদেরের ইন্তেকাল

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৮

গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এবং কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শেখ ফজলুল কাদের (৬১) গত সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি ছিলেন দক্ষ সংগঠক, পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার বাড়ি কাপাসিয়ার টোক ইউনিয়নের ডুমদিয়া গ্রামে। তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলেসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কাপাসিয়ার এমপি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমিসহ রাজনৈতিক সহকর্মী এবং আইনজীবীগণ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।