বিয়ের পোশাক পরে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে গতকাল মিয়ানমারের ইয়াঙ্গুনে সামরিক অভ্যুত্থানবিরোধী প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন এক যুগল। এর মধ্যে যুবকের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘বাড়িতে স্ত্রী ছাড়া আর কারো ক্যু আমি মানি না’।
অন্যদিকে যুবতির হাতে থাকা প্ল্যাকার্ডের বক্তব্য হলো, ‘আমাদের বিয়ে অপেক্ষমাণ থাকতে পারে, কিন্তু এই আন্দোলন চলবে’।
গত ১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। দেশজুড়ে ঘোষণা করা হয় এক বছরের জরুরি অবস্থা। এরপরই দেশটিতে শুরু হয় সেনাবিরোধী বিক্ষোভ।
