রাজধানীতে ১৮ কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৪

রাজধানী শাহআলী থানা এলাকা থেকে ১৮ কোটি টাকা মূল্যের ৩৪ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। আটককৃতরা হলো, মিজানুর রহমান (৪০) ও শহিদুল ইসলাম (৪১)।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় র‍্যাব-৪ এর সহকারী পরিচালক পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টার দিকে র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর শাহআলী থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে ১৮ কোটি টাকা মূল্যের ৩৪ কেজি ওজনের একটি কষ্টি পাথরের লক্ষী নারায়ণ/মহাদেব মূর্তি, ৪টি মোবাইল এবং নগদ ১৪ হাজার ৭০০ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়।

তিনি আরও জানান, আসামিরা কষ্টি পাথরের মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুর্লভ প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে অবৈধভাবে দেশের বাইরে পাচারের প্রস্তুতি নিচ্ছিলো।  

ইত্তেফাক/কেকে