ভালোবাসা দিবসের বিশেষ নাটক বাসায় কি মানবে

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৯

বাবু ও বৃষ্টি দুজন দুজনকে ভালোবাসে। বছর দুয়েকের সম্পর্ক। দুজনেই ভালো চাকরি করে। বিয়ের সিদ্ধান্ত নেয়। কেউই এখন পর্যন্ত তাদের সম্পর্কের কথা বাসায় জানায়নি। বাবা মা মানবে কি না অথবা লজ্জা ও ভয় থেকে তারা বাসায় জানানোর সাহস করতে পারেনি। বাসায় জানলে বিষয়টা কিভাবে নেবে এ নিয়ে তাদের চিন্তার শেষ নেই। তারা দুজনেই যুক্তি করে—এমন সিচুয়েশন তৈরি করতে হবে যেন তাদের ভালোবাসার কথা বাসায় মেনে নেয়। এ নিয়ে বিভিন্ন মজার মজার সিচুয়েশন তৈরি হয়— এমনি গল্প নিয়ে নির্মিত হয়েছে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘বাসায় কি মানবে’। অনামিকা মন্ডলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তাসনিয়া ফারিণ, শামীমা নাজনিন, ফখরুল বাসার মাসুম, তন্নি আশরাফ, শাফিজ মামুন, শর্মি শারমিন প্রমুখ। ১৪ ফেব্রুয়ারি রাত ৮টায় একটি ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে।